Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral News: সাক্ষাৎ ভগবানের রূপ, মধ্যপ্রদেশের ৪ পা বিশিষ্ট এক অনন্য মেয়ের জন্ম, দেখুন ছবি

Updated :  Monday, December 19, 2022 9:57 AM

বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া সাধারণ থেকে তারকা সকলের কাছেই বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন অনেক কিছু আমাদের চোখে পড়ে যা হয়তো চট করে আমরা নিজেদের দৈনন্দিন জীবনে ঘটতে দেখিনা। যদি কোন ঘটনা নেটমাধ্যমে নেটনাগরিকদের মন আকর্ষণ করতে পারে তাহলে তা ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি তেমনি একটি খবর নেটদুনিয়ায় নেটনাগরিকদের তাক লাগিয়ে দিয়েছে।

সম্প্রতি জানা গিয়েছে, মধ্যপ্রদেশের একটি হাসপাতালে এক সদ্যোজাত জন্ম নিয়েছে, যাকে সাক্ষাৎ ভগবানের রূপ বলে মনে করছেন অনেকেই। আজকের যুগে দাঁড়িয়ে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে তাকে ঘরের লক্ষ্মী হিসেবেই গণ্য করা হয়। আবার অনেকেই রয়েছেন যারা কন্যা সন্তানকে মানুষ হিসেবেই গণ্য করেন না। এই নানা মুনি নানা মতের মাঝেই মধ্যপ্রদেশে জন্ম হয়েছে এক সদ্যোজাতের যার চারটি পা। ভাইরাল সেই ছবিও।

হাসপাতালে তার জন্মের পর থেকেই চারিদিকে হই হই পরে গিয়েছে। এমন কি মিডিয়াতেও এই নিয়ে বেশ আলোচনা হয়েছে। তাকে ভগবানের রূপেই দেখছেন বেশিরভাগ মানুষ। বাচ্চাটি চারটে পা নিয়ে জন্মালেও তার শারীরিক তেমন কোন সমস্যা নেই বলেই জানা গিয়েছে। ডাক্তাররা এও জানিয়েছেন, সে সুস্থ স্বাভাবিকভাবেই জন্মেছে। চারটে পা তার শারীরিক কোন সমস্যা ঘটাচ্ছে না বলেই জানা গিয়েছে। তবে পরবর্তীকালে সব ঠিকঠাক থাকলে অতিরিক্ত দুটি পা তার শরীর থেকে বাদ দিয়ে দেওয়া হবে। যার ফলস্বরূপ সে অন্যদের মতোই স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তবে এই মুহূর্তে সেই বাচ্চাটির ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই সেই নিয়ে চর্চা চলছে একাংশের মাঝে। বিস্মিত হয়েছেন অধিকাংশই।