Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: গোলাপের পাপড়ি দিয়ে নিজের শরীর ঢাকলেন উরফি, নায়িকার ভিডিও তুমুল ভাইরাল

Updated :  Tuesday, July 26, 2022 9:41 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।

সম্প্রতি অভিনেত্রী নিজের যে ভিডিওর সূত্র ধরে চর্চায় রয়েছেন সেখানে তাকে দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটনাগরিকদের অধিকাংশ। ভিডিওতে উরফি জাভেদকে একরাশ গোলাপের পাপড়ির উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে। এখানে শুয়ে তিনি শরীরের গোপন অঙ্গ গোলাপের পাপড়ি দিয়েই ঢেকে রাখতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি সেভাবেই পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। এই বেশে হালকা মেকাপে নিজের চিরপরিচিত হাসি নিয়েই হাজির ছিলেন ক্যামেরার সামনে। তবে অভিনেত্রীকে এই বেশে দেখে চোখ কপালে উঠে গিয়েছে বহু নেটনাগরিকদের। তবে এই প্রথম নয়, প্রায়ই এই অভিনেত্রীকে এমন সাহসী লুকে দেখা যায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ উরফি জাভেদ। বলাই বাহুল্য, তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিপুল পরিচিতি অর্জন করেছেন মানুষের মাঝে। এই নেটমাধ্যমের হাত ধরেই তিনি নিজের অনুরাগীদের সাথে সংযোগ স্থাপন করে চলেছেন। উল্লেখ্য, অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়!

মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলেছেন। তাতে কে কি ভাবল! কে কি বলল! তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনিই নিজের মর্জির মালিক। তিনি অন্যকারোর কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেটদুনিয়ার অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে।