Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Urfi Javed: লজ্জার কোন বালাই নেই, সারা শরীরে ফুল লাগিয়ে ক্যামেরার সামনে আসলেন উরফি

Updated :  Sunday, April 24, 2022 4:06 PM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চে থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো পোশাক বিতর্কে উরফি।

সম্প্রতি আবারও অদ্ভুত স্টাইলে ক্যামেরার সামনে হাজির হয়েছেন অভিনেত্রী। যার জন্য নেটনাগরিকদের একাংশের মাঝে আবারো কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এমনকি নেটিজেনদের একাংশের দাবি, তিনি এবার শালীনতার সমস্ত সীমা পার করে গিয়েছেন। সম্প্রতি যে পোশাকের জন্য তিনি ভাইরাল হয়েছেন, তা দেখে রীতিমতো কপালে হাত নেটিজেনদের। তবে তার ভক্তদের একাংশ রীতিমত মুগ্ধ হয়েছেন তার বোল্ডনেস দেখে। অভিনেত্রী নিজের সেই লুক সম্প্রতি শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই। রইল সেই ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, উরফি জাভেদ স্কিন রঙের একটি শর্টস পরেছেন। এছাড়া অভিনেত্রীর শরীরে আর কোনো পোশাকের চিহ্ন দেখা যায় নি। পোশাকের বদলে সারা শরীরে বিভিন্ন রঙের ফুল লাগিয়ে চলে এসেছিলেন ক্যামেরার সামনে। এই সাজে একটি বড় লক্স বার করে চুলে হস্টেল করেছিলেন। এই পোশাকে বেশি হাঁটাচলা করতেও দেখা যায়নি অভিনেত্রীকে। তবে মুখ ও হাত পায়ের কিছুটা মুভমেন্ট ছিল। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন এই ভিডিওটি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেউ নিজের পছন্দের ফুল বেছে নিয়েছেন, আবার কেউ রীতিমতো কু-মন্তব্য ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রীর দিকে। তবে তার অনুরাগীরা সবসময়ের মতোই তার রূপে মুগ্ধ হয়ে তার প্রশংসা করেছেন।

তবে এই সমস্ত ট্রোলিং তার কাছে নতুন কিছু নয়। প্রায়ই নিজের পোশাকের জন্য চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তবে এই সমস্ত বিষয়কে তিনি একেবারেই পাত্তা দিতে নারাজ। তিনি নিজের মর্জি মাফিক কাজ করতেই স্বচ্ছন্দ এবং তাই করেন। তিনি কারণে অকারণে চর্চায় থাকতে পছন্দ করেন। প্রায়ই অভিনেত্রী স্পষ্ট, বিতর্কিত মন্তব্য করে থাকেন। নিজের এই সমস্ত কাণ্ডকারখানার জন্যই তিনি বেশি পরিচিত নেটিজেনদের মাঝে। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সাথে নিজের মনের কথাও ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে।