Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video : পুজোর আগে আগমনীর গানে কাশ বনে নৃত্য পরিবেশনায় দুই যুবতী, লাল পাড় সাদা শাড়িতেই মন মাতালেন সকলের

Updated :  Friday, September 23, 2022 2:16 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি দুই সুন্দরী যুবতী তিতলি ও ইতি নিজেদের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তাদের নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তিতলি ও ইতিকে শ্রেয়া ঘোষালের গাওয়া একটি গানের সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার পাতায় শ্রেয়া ঘোষালের কন্ঠে জনপ্রিয় ‘ঢাক বাজা কাঁসর বাজা’ গানটির সাথেই তাদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। লাল পাড়, সাদা শাড়ি ও সাবেকি গয়নায় সেজে উঠেছিলেন তারা। নিঃসন্দেহে তারা যে একজন দক্ষ নৃত্যশিল্পী, তা তাদের নাচ দেখেই স্পষ্ট হয়েছে। খোলা আকাশের নীচে শরৎ’এর কাশ বনের মাঝেই নিজেদের এই নাচের ভিডিওটি বানিয়েছিলেন তারা। ১১ মাস আগে ‘এসটিএস ফোক ক্রিয়েশন’ নামের ইউটিউব চ্যানেল থেকে তিতলি ও ইতির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ১১ লাখেরও বেশি মানুষের কাছে। রইল সেই ভিডিওটিই, দেখে নিন।