Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাছে টেনে নিলেন তৃণাকে, নীল-তৃণার ঘনিষ্ঠ ফোটোশুট মুহূর্তে ভাইরাল, দেখুন ছবি

Updated :  Tuesday, November 17, 2020 4:02 PM

সম্প্রতি অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্য তাঁদের দিওয়ালি স্পেশ‍্যাল ফটোশুট-এর ছবি পোস্ট করলেন ইন্সটাগ্রামে । তৃণা ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। এই ছবিগুলিতে তৃণা পরেছিলেন হলুদ রঙের শিফন শাড়ি। নীলের পরনে ছিল হালকা কমলা রঙের পাঞ্জাবি। নীল ও তৃণা ঘনিষ্ঠ ফটোগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছে। নীল ও তৃণা দুজনেই নেটিজেনদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দিওয়ালি উপলক্ষ্যে তৃণা ও নীল শব্দবাজি না ব্যবহার করার বার্তা দিয়েছেন। তাঁরা বলেছেন, শব্দবাজি ব্যবহারের কারণে বাতাস আরও দূষিত হয়ে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। ফলে নীল ও তৃণা নিজেরাও শব্দবাজি ব্যবহার করা থেকে বিরত থেকেছেন। অবশ্য এই বছর করোনা পরিস্থিতির কারণে প্রশাসনের তরফ থেকে শব্দবাজি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তৃণা ও নীল বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন। টেলিটাউনের সবচেয়ে চর্চিত জুটি তাঁরা। পুজোর আগে তাঁরা দুজনে ফটোশুট করেছিলেন। সেই ফটোশুটের জন্য পোশাকের রঙ ছিল লাল-সাদা। এমনকি তাঁরা দুজনে বিখ্যাত বলিউড ফিল্ম ‘ঝুম বরাবর ঝুম’-এর জনপ্রিয় গান ‘ফলক তক’-এর সাথে একটি ডান্স ভিডিও শুট করেছিলেন। নীল ও তৃণার এই ছবিগুলি ও ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে।

এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’তে মুখ্য চরিত্র শ্যামার স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন। তৃণা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য় গুনগুনের চরিত্রে। কিছুদিন আগে তৃণা নববধূর সাজে সেজে একটি ভিডিও পোস্ট করেছিলেন। নেটিজেনরা ভেবেছিলেন, নীল ও তৃণা হয়তো ‘সিক্রেট ওয়েডিং’ করলেন। কিন্তু পরে তৃণা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান, এটি ‘খড়কুটো’ সিরিয়ালে তৃণা অভিনীত চরিত্র গুনগুনের বিয়ের দৃশ্য। তবে নেটিজেনদের অনেকেই তৃণাকে জিজ্ঞাসা করেছেন, তাঁর ও নীলের বিয়ের ফুল কবে ফুটবে! কিন্তু তৃণা এই প্রশ্নের কোনো উত্তর দেননি।