Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোট্ট কৃশিবের ১১ মাসের জন্মদিন উদযাপন অভিনেত্রী পূজা ব্যানার্জীর

Updated :  Thursday, September 9, 2021 9:14 PM

বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জী বাংলা এবং হিন্দি উভয় ইন্ডাস্ট্রির দর্শকদের কাছেই বেশ জনপ্রিয় মুখ।পূজার অভিনয় শুরু হয় হিন্দি টেলি ধারাবাহিক দিয়ে। পূজা আজ নিজের অভিনয় দিয়ে বলি টেলিধারাবাহিক আর টলিউডের একজন সফল অভিনেত্রী হতে পেরেছেন।। নিজের কেরিয়ারের মাঝেই গত বছরের অক্টোবর মাসে মা হয়েছেন অভনেত্রী পূজা ব্যনার্জী। মা হওয়ার আগে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী।  

পূজা নিজের প্রথম ধারাবাহিক ‘তুঝ সে প্রিত লাগায় সাজনা’ ধারাবাহিকে অভিনয়ের সময় কোস্টার কুনাল বর্মাকে ন সাথে ডেট করেন। এরপর দুজন লিভ ইনে থাকা শুরু করেন। ২০২০ লকডাউনে রেজিস্ট্রি ম্যারেজ সারেন কারণ অভিনেত্রী করোনা আবহে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই খবরে সকলে প্রায় চমকে যায়। দুর্গা পুজোর আগে ৯ই অক্টোবর অভিনেত্রী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের নামকরণ করেন কৃশিব। ছেলে বড় হতেই কৃশিবের মুখ দেখান তিনি। কৃশিবের অন্নপ্রাশন, হোলির সব ছবি শেয়ার করেছেন। কৃশিবের মিষ্টতায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে।

বর্তমানে অভিনয় থেকে বিরতি নিলেও অভিনেত্রীর জনপ্রিয়তা কিন্তু এতটুকুও ফিকে হয়নি। বর্তমানে অভিনেত্রী স্বামী, পুত্র সংসার নিয়ে বেশ ব্যস্ত থাকলেও কিছুদিন আগেই ‘পাপ’ নামের একটি বাংলা ওয়েব সিরিজে অভিনয় করেছেন পূজা। কুনালও নিজের কাজের পাশাপাশি ছেলের যত্ন নেন। ইতিমধ্যে এই মিষ্টি কৃশিবের ফ্যান হয়ে গিয়েছে নেট জনতা। আর তার দুষ্টুমির জেরে হিমসিম খান অভিনেত্রী নিজেও। আর একরত্তি কৃশিবের এই প্রতি মুহুর্তের নানান মজার ভিডিও লেন্স বন্দী করে রাখেন পূজার স্বামী কুণাল।

ছোট্ট কৃশিবের ১১ মাসের জন্মদিন উদযাপন অভিনেত্রী পূজা ব্যানার্জীর

দেখতে দেখতে ছোট্ট কৃশিবের বয়স মাত্র ১১ মাস হয়ে গেল। আর এক মাস পর ১ বছরে পা দেবে। তবে ছেলের ১১মাস জন্মদিন বাড়িতে পুজো দিয়ে উদযাপন করলেন। আর সেই ছবি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন। ছেলেকে কোলে নিয়ে নানান মুহূর্ত নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন। কখনো ছেলেকে আদর করছেন কখনো কোলে রেখে পোজ দিচ্ছেন। আর ক্যপশানে লিখলেন, “শুভ ১১তম জন্মদিন”। এরপর অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন।

ছোট্ট কৃশিবের ১১ মাসের জন্মদিন উদযাপন অভিনেত্রী পূজা ব্যানার্জীর