Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৩ ই সেপ্টম্বর জানুন আজকের রাশিফল

Updated :  Sunday, September 13, 2020 5:36 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– আজ শরীর বেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের বিদ্যা লাভের পক্ষে ভালো দিন।

বৃষ– পেট ব্যথায় ভুগতে পারেন, চিকিৎসা করান। আজ কোনো বিনিয়োগের জন্য ভালো দিন।

মিথুন– বেশ প্রতিপত্তি লাভ হবে আজ আপনার। অপ্রত্যাশিত কোনো উপহার পেতে পারেন।

কর্কট– মানসিক ভাবে বিচলিত থাকলে কাজে ব্যাঘাত হবে। প্রয়োজনে রিলাক্সের জন্য বাইরে একটু ঘুরে আসুন।

সিংহ– আজ মানসিক ভাবে হালকা মেজাজে থাকবেন। ঋণ পাওয়ার যোগ রয়েছে।

কন্যা– কোনোরকম বিতর্ক বা বিতর্কিত কাজ থেকে দূরে থাকুন যা আপনাকে কোনো মিথ্যা অপবাদে জড়িয়ে দেয়। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন।

তুলা– স্বাস্থ্য সন্তোষজনক থাকবে। আজ কোনোরকম প্রত্যাশার ঊর্ধ্বে থাকুন। নিজের মত কর্তব্য করে যান।

বৃশ্চিক– উচ্চরক্তচাপের মানুষজন আজ একটু সাবধান হন। কোনো ঋণ শোধ করে আজ আর্থিক ভাবে হালকা হতে পারেন।

ধনু– কোনো রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা। দাম্পত্য জীবন সুখময় হবে আজ।

মকর– আর্থিক উন্নতি লাভ হবে। কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হতে পারে। চেষ্টা করুন দিনটা নিজের মত কাটিয়ে দেওয়ার

কুম্ভ– আজকের দিনটা কোনো সাহিত্য শিল্পকলা চর্চার জন্য উপযুক্ত। কোনো সুন্দর একটি যোগাযোগ আপনাকে তৃপ্তি দেবে।

মীন– নিজের জন্য পরিশ্রম বিশেষ ফল দেবে আজ। চাকরি বা ব্যবসায় রয়েছে ভালো উন্নতি। কোনো মানসিক চাপ আসতে দেবেন না, পরিবার বা বন্ধুর সঙ্গে আড্ডা দিন, অথবা নিজের মত ব্যস্ত থাকুন।