Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral : পাঞ্জাবি গানে দুর্দান্ত মুখভঙ্গি এই খুদের, দেখেই আপ্লুত নেটনাগরিক

Updated :  Sunday, April 30, 2023 8:51 AM

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেরদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক খুদে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। প্রশংসায় ভরিয়েও দিয়েছেন নেটজনতা। তার নাচ পছন্দ করেছেন অনেকেই। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি প্রতীক নামের একজন ডিজিটাল ক্রিয়েটের নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নিয়েছিলেন। খুব সম্ভবত তিনি একজন স্কুলের নৃত্য প্রশিক্ষক। অবশ্য সেকথা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। এই মুহূর্তে তার শেয়ার করে নেওয়া ভিডিওতে এক একরত্তিকে একটি পাঞ্জাবি গানের তালেই দুর্দান্ত মুখভঙ্গি করে নাচতে দেখা গিয়েছে। ভিডিওর ডেসক্রিপশন অনুযায়ী তার নাম ভারিয়া। তার এমন নৃত্য পরিবেশনা অবাক করেছে ডিজিটাল ক্রিকেটার ও স্কুলের নৃত্য প্রশিক্ষক প্রতীককেও। তার এই নাচের ঝলক যে অবাক করছে নেটজনতার একাংশকেও সেকথা কমেন্টবক্সে নজর রাখলেই বোঝা যাবে। অবশ্য প্রতীকের ইনস্টা অ্যাকাউন্টে নজর রাখলেই এই খুদের আরো একাধিক ঝলক মিলবে।