Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: ভরা মঞ্চে এমন নেচে মঞ্চ কাঁপালেন সুনিতা বেবি, ভিডিও দেখলে আপনি লজ্জা পাবেন

Updated :  Friday, August 26, 2022 8:17 PM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, সুনিতা বেবির দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে সুনিতা বেবি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘হরিয়ানভি স্টেজ ডান্স’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার দু’সপ্তাহ আগে শেয়ার হওয়া একটি নাচের ভিডিও চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে সুনিতাকে একটি জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘মেরা বুড়া বালাম বাস কারে ছেড়খানি’র তালে স্টেজের উপর নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। ভিডিওতে এই গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। এই পারফর্ম্যান্সের সময় ঘি ও কমলা রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। সম্প্রতি সেই ভাইরাল হওয়া ভিডিওটিকে কেন্দ্র করেই হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝে এই মুহূর্তে চর্চায় সুনিতা বেবি।

উল্লেখ্য, সুনিতা বেবির এই নাচের ভিডিওটি দু’সপ্তাহ আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল। বর্তমানে যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও যে বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভাইরাল হওয়া গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। দু’সপ্তাহ পার হয়ে গেলেও সম্প্রতি সুনিতা বেবির এই ভিডিওটির জনপ্রিয়তা তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে বাড়ছে ক্রমাগত। প্রশংসাও করেছেন বহুজন, কমেন্টবক্সে চোখ রাখলেই তার ঝলক মিলবে। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন সুনিতা বেবি। রইল সেই ভিডিওই, দেখে নিন।