Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বেডরুমে অভিনেতার সঙ্গে তুমুল রোমান্স করলেন শুভ শর্মা, ভিডিও দেখে পাগল হয়ে গেলেন ভক্তরা

Updated :  Tuesday, May 3, 2022 7:44 PM

বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একাধিক অভিনেত্রী তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে রাতের ঘুম কেড়ে নেয় নেটিজেনদের। তাঁদের কিলার এক্সপ্রেশনের ফ্যান লক্ষ লক্ষ মানুষ।

ভোজপুরি অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেন সুভী শর্মা। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি বিভিন্ন ছবি পোস্ট করে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যান। আর হবে নাই বা কেন। তাঁর লাস্যময়ী এক্সপ্রেশনে কাবু হয়ে যান লাখ লাখ নেটবাসী। সম্প্রতি ইউটিউবে তার একটি রোমান্টিক মিউজিক ভিডিও রিলিজ করেছে যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এই মিউজিক ভিডিওতে সুভী শর্মার সাথে স্ক্রিন ভাগ করে নিয়েছেন রীতেশ পান্ডে।

ভাইরাল মিউজিক ভিডিওটির নাম, “মেরি জালতি জাওয়ানি মাঙ্গে পানি পানি”। এই গানটি “জিন্দা দিল” সিনেমার। রীতেশ পান্ডে এবং সুভী শর্মার সিজলিং কেমিস্ট্রি ধরা পড়েছে এই মিউজিক ভিডিওতে। দুজনে বেডরুমে রোমান্টিকভাবে বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্যে লিপ্ত হয়েছেন। তাদের দুজনের হট কেমিস্ট্রি রাতের ঘুম কেড়ে নিয়েছে লাখ-লাখ পুরুষ নেটজনতার। পুরো মিউজিক ভিডিওতে অভিনেতা রিতেশকে বিভিন্ন কায়দায় সিডিউজ করেছেন সুভি শর্মা।

বলাবাহুল্য, ইউটিউবে এখন সুপার ট্রেন্ডিং ভোজপুরি মিউজিক ভিডিও, ‘মেরি জালতি জাওয়ানি মাঙ্গে পানি পানি’। এই গানটি গেয়েছেন রীতেশ পান্ডে এবং প্রিয়াঙ্কা সিং। গানটির লিরিক্স লিখেছেন এস কুমার। এই ভিডিওটি Enterr10 Rangeela নামক একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়। ভিডিওটি ইতিমধ্যেই ৮.১৭ লাখ মানুষ দেখেছেন। এছাড়াও এই ভিডিওতে লাইক দিয়েছেন প্রায় ৭ হাজারের বেশি মানুষ। আপনিও দেখে নিন এই ভোজপুরি ভাইরাল মিউজিক ভিডিও।