Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shilpa Shetty: কালো জালের পোশাকে এমন লাগছিল শিল্পা শেঠি, লোকে বলেছিল- এখন তুমি বুড়ো হয়ে গেছো…

Updated :  Friday, February 10, 2023 7:18 PM

শিল্পা শেট্টি নব্বইয়ের দশকের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন নিজের ভক্তদের। গোবিন্দা থেকে শুরু করে অনিল কাপুর, শাহরুখ খান, সালমান খান, সুনীল শেট্টি, অভিষেক বচ্চন, সানি দেওলের মতো একাধিক তারকার সাথে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। বর্তমানে বড়পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে যাননি তিনি। এই মুহূর্তে একাধিক নাচের রিয়্যালিটি শোতেও বিচারক আসনে দেখা মেলে তার। অভিনেত্রীকে যারা চেনেন তারা জানবেন, একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পীও। শরীরচর্চা ও ফিটনেসের দিক দিয়েও কম চর্চায় থাকতে দেখা যায় না এই ৪৭ বছর বয়সী অভিনেত্রীকে।

তবে এই মুহূর্তে অভিনেত্রী নিজের শেয়ার করে নেওয়া নিউ ইয়ার লুককে কেন্দ্র করেই একাংশের মাঝে পুনরায় চর্চার আলোয় উঠে এসেছেন। এদিন কালো রঙের একটি ছোট পোশাকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তার এই পোশাকে হাত ও পায়ের অংশ ছিল ট্রান্সপারেন্ট। খোলা চুলে পায়ে পরেছিলেন হাই হিলও। বেজায় আনন্দের সাথেই ২০২৩’কে স্বাগত জানিয়েছিলেন তিনি। আর সেই কথা তার ক্যাপশন ও ছবি দেখেই স্পষ্ট হয়েছিল সকলের কাছে। তার এই ছবির কমেন্টবক্সে অভিনেত্রীকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেউ কেউ তার প্রশংসা করেছিলেন। কেউ তার বয়স হয়ে গেছে বলে খোঁটা দিয়েছিলেন তাকে। তবে নতুন বছরের শুরুতে কোন তিক্ততা রাখতে চাননি অভিনেত্রী। খুব সম্ভবত সেই কারণেই এদিন কোন কু-মন্তব্যে কর্ণপাত করেননি তিনি।

তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী অকপটে জানিয়েছিলেন, তার বোন শমিতা শেট্টি বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ করার পর তিনি ভয় পেয়েছিলেন। এমনকি নিজের কেরিয়ার নিয়েও অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন তিনি। ছোট থেকেই তার গায়ের রঙ ছিল তার বোনের থেকে বেশ কিছুটা চাপা। সেই কারণবশত তাকে ছোট থেকেই অনেক কথা শুনতে হয়েছে। এমনকি তার গায়ের রঙ চাপা হাওয়ায় ছোটবেলায় তাকে কালি বলেই ডাকা হত। আর সেই সূত্র ধরেই শমিতার ডেবিউ তাকে ভয় পাইয়েছিল। তিনি ভেবেছিলেন, শমিতা শেট্টির ডেবিউয়ের পর সকলে ছবির জন্য তাকেই কাস্ট করবেন। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলাই যায়, এই অভিনয় দুনিয়ায় শমিতা শেট্টির থেকে অনেক বেশি সফল শিল্পা শেট্টি।