Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sapna Dance: হুমায়ুনপুরের অনুষ্ঠানে মঞ্চ মাতালেন স্বপ্না চৌধুরী, টাকার বৃষ্টিতে ঢাকলো স্টেজ

Updated :  Friday, November 3, 2023 8:59 AM

অভিনেত্রী স্বপ্না চৌধুরীকে হয়তো চেনেন অনেকেই। যারা চেনেন তারা জানবেন তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও, তা তার নাচ দেখলেই স্পষ্ট হবে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী ভালোই সক্রিয়। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনি যে বর্তমান প্রজন্মের কাছে বেশ পরিচিত, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। সম্প্রতি ইউটিউবের সূত্র ধরেই অভিনেত্রীর আরো একটি নাচের ঝলক ভাইরাল হয়েছে। আর সেই সূত্রেই এই মুহূর্তে মিডিয়ার পাতায় চর্চিত অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার পাতায় কম সক্রিয় নন তিনি। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। তার শেয়ার করা ছবি ও ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত ইতিবাচক মন্তব্য চোখে পড়বে। বলাই বাহুল্য, প্রায় সকলেই অভিনেত্রীর শেয়ার করা যেকোন ছবি ও ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান। প্রশংসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। তার প্রসঙ্গিত কোন পোস্টই নজর এড়ায় না নেটনাগরিকদের। সম্প্রতি তেমনি আরো এক ঝলকের সূত্র ধরে চর্চার আলো কেড়েছেন স্বপ্না চৌধুরী।

স্বপ্না চৌধুরীর সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘ত্রিমূর্তি ক্যাসেটস’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ৬ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। এই মুহূর্তে এই ঝলক ৮ কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই ঝলকে অভিনেত্রীকে হুমায়ুনপুরের একটি অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। এদিন অন্যতম হিট গান ‘তেরি আঁখা কা ইয়ো কাজাল’এর তালেই সাদা সালোয়ারে মঞ্চ মাতিয়েছিলেন তিনি। আপাতত, নিজের এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকের সূত্র ধরেই পুনরায় একাংশের মাঝে চর্চিত স্বপ্না চৌধুরী।