Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rashmika Mandanna: পোশাকের ফাঁকে স্পষ্ট ক্লিভেজ, দেখুন দক্ষিণ বিউটির সবচেয়ে সাহসী ছবি

Updated :  Tuesday, July 26, 2022 4:43 PM

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে গতবছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তিনি বর্তমান প্রজন্মের কাছে জাতীয় ক্রাশ, তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তারই শেয়ার করা বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে নেটিজেনদের মাঝে।

সম্প্রতি অভিনেত্রীর শেয়ার হওয়া ছবিতে তাকে একেবারে অগোছালো লুকে দেখা গিয়েছে, যা পারদ চড়িয়েছে নেটমাধ্যমের। ছবিতে তাকে কালো পোশাকে বোল্ড অবতারে দেখা গিয়েছে। কালো শর্টসে ও ক্রপটপে দেখা গিয়েছে রশ্মিকাকে। এই পোশাকে মেসি লুকে ক্লিভেজ শো-অফ করেছেন তিনি। সাদা-কালোতেই শেয়ার করেছেন নিজের এই তিনটি ছবি, যা এই মুহূর্তে ভাইরাল তার অনুরাগীদের মাঝে। ছবিতে অভিনেত্রীর সেই চিরপরিচিত হাসি আবারো মন কেড়েছে তার অগণিত ভক্তমহলের।

পুষ্প ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। বরুণ ধাওয়ানের সাথেও কাজ করেছেন তিনি। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।