ভারত : এবার চিন ভারত লাদাখ সীমান্ত বিরোধ নিয়ে কেন্দ্রকে খোঁচা দিলেন রাহুল গান্ধী। দুই দেশের বাগবিতণ্ডায় যখন পরিস্থিতি সরগরম তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে গরম লোহায় হাতুড়ি চাপিয়ে নরেন্দ্র মোদিকে বিধে দিলেন কংগ্রেস প্রাক্তন সভাপতি। শুক্রবার ট্যুইট করে তিনি বললেন, “চিনারা আমাদের জমি দখল করেছে। ভারত সরকার তা ফিরিয়ে আনতে ঠিক কী পরিকল্পনা করছে? নাকি এটাও ভগবানের কর্ম বলে পাশ কাটিয়ে যাওয়া হবে?”
প্রসঙ্গত, চিন ভারত বিদেশমন্ত্রক পর্যায়ের বৈঠকের হওয়ার পরে থামেনি দুপক্ষের লড়াই। বরং গত ২৪ ঘণ্টায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা সংখ্যা বাড়িয়েছে দুই পক্ষই। প্রতিদিনই দুপক্ষের লড়াইয়ে ক্রমশ সরগরম হচ্ছে লাদাখ সীমান্ত। আর এসবের মাঝেই প্যাংঙ্গন লেক বরাবর ফিংগার পয়েন্টগুলিতে সেনা সংখ্যা বাড়িয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দফায় দফায় ওই এলাকায় সেনা, ট্যাঙ্কার পাঠানা হয়েছে।
The Chinese have taken our land.
When exactly is GOI planning to get it back?
Or is that also going to be left to an ‘Act of God’?
— Rahul Gandhi (@RahulGandhi) September 11, 2020
দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবারই মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন- এ শীর্ষ বৈঠকের ফাঁকে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে বসেন। গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গ এর সঙ্গে রুশ রাজধানীতে সাক্ষাত করেন। কিন্তু এতোকিছুর পরেও দুই দেশের বিবাদ এখনো লেগেই রয়েছে। তা শেষপর্যন্ত কবে মিটবে জানেনা কোনও পক্ষই।














Harper Beckham Shares Heartfelt Message to Her Brothers Amid Family Strain