Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালো টপ, ডেনিম জিন্সে ‘টুম্পা’ গানে নেচে ভাইরাল হলেন ‘এক আকাশের নীচে’র হিয়া, নিমেষেই ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, December 22, 2020 10:34 AM

ইদানিং ‘টুম্পা’ জ্বরে কাঁপছে সাইবার দুনিয়া। প্রায়ই ‘টুম্পা’ নেচে কেউ না কেউ পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।  কিছুদিন আগে নিজের মেয়ের বার্থডে পার্টিতে ‘টুম্পা’ নেচে তুমুল ভাইরাল হয়েছিলেন  অভিনেত্রী শ্রীলেখা মিত্র।  স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’র সেটে বিয়ের সাজে ‘টুম্পা’ নেচেছেন অভিনেত্রী তৃণা সাহা।  এবার ‘টুম্পা’ নাচলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। ‘টুম্পা’ নাচের এই ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করলেন অনামিকা।

অনামিকার শেয়ার করা ভিডিওতে ড্রয়িং রুমে কালো টপ ও নীল ডেনিম পরে তুমুল নাচতে দেখা যাচ্ছে অনামিকা ও প্রিয়াঙ্কাকে। এমনকি নাচের সঙ্গে দুজনে লিপ সিং-ও করছিলেন।  তবে এলোপাথাড়ি নয়, রীতিমত রিহার্সাল করার পর এই ভিডিওটি বানিয়েছেন অনামিকা ও প্রিয়াঙ্কা।  এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে অনামিকা লিখেছেন, টুম্পা এখন ট্রেন্ড হয়ে গেছে। এর আগে অনামিকা ও প্রিয়াঙ্কাকে একসঙ্গে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘হোলি ফাক’-এ অভিনয় করতে দেখা গেছে। এছাড়া জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘এক আকাশের নিচে’-র চরিত্র উজানের স্ত্রী হিয়ার ভূমিকায় অভিনয় করেছেন অনামিকা।

কিছুদিন আগে আরব দে চৌধুরী ও অভিষেক সাহা নির্মিত ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর গান ‘টুম্পা সোনা, দু’টো হাম্পি দে না’ জনপ্রিয় হয়েছিল।  কিন্তু আরজে সায়নের তৈরী করা ‘টুম্পা’ মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকেই গানটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  বর্তমানে সমস্ত জায়গায় বাজছে ‘টুম্পা’। এমনকি কিছুদিন আগে টলিতারকা অনির্বাণ ভট্টাচার্য-এর বিয়ের রিসেপশনেও ‘টুম্পা’র সঙ্গে নেচে ভাইরাল হয়েছেন অনির্বাণ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। এই মুহূর্তে ইউটিউবে ‘টুম্পা’র ভিউ 47 মিলিয়ন পার করে গিয়েছে।