Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘বিড়ি জ্বালাইলে’ গানে অসম্ভব সুন্দর কায়দায় নাচলেন পাকিস্তানি দম্পতি, ভিডিও ভাইরাল

Updated :  Wednesday, January 11, 2023 10:07 AM

বিনোদন জগতের এখন প্রধান তারা সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি সকলের হাতে মোবাইল ফোন চলে আসায় এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অত্যন্ত সহজলভ্য হয়ে গিয়েছে। তাই তো গোটা বিশ্বে জনপ্রিয় বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। বর্তমানে ট্রেন্ড হয়েছে কোনো কিছু ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা। আসলে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা ছবি পোস্ট করলে তা নেটিজেনরা লাইক ও কমেন্ট করেন। যার ফলে ওই পোস্ট ভাইরাল হয়ে যেতে পারে।

বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। কোনো কোনো ভিডিওতে থাকে কারুর নাচ, গান তো কোনো ভিডিওতে থাকে অবাক করা ঘটনার কিছু মুহূর্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে যা অবাক করে দিয়েছে গোটা ইন্টারনেট দুনিয়াকে। মোটামুটি সকলেই ওই ভাইরাল ভিডিওটি ইতিমধ্যে অবশ্যই দেখে নিয়েছেন। অসাধারণ স্টাইলে নাচ দিয়ে সবার নজর কেড়েছিলেন পাকিস্তানি তরুণী আয়েশা। আয়েশা বলিউডের গান ‘মেরা দিল ইয়ে পুকারে’-তে তার দুর্দান্ত নাচের পারফরম্যান্স দিয়ে সবাইকে পাগল করে তুলেছে। সম্প্রতি ইন্টারনেটে আবার একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে আয়েশার কায়দায় বিয়ে বাড়িতে একদম দম্পতিকে তুমুল নাচ করতে দেখা গিয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক দম্পতি জুটি বিয়ে বাড়ির আসরে ‘বিড়ি জ্বালাইলে’ গানে তুমুল নাচ করছেন। মহিলাটি পাকিস্তানি পোশাক শারা ও ওই ব্যক্তি কুর্তা পায়জামা পরেছেন। তাঁরা গানের তালে ব্যাপক কায়দায় নাচ করে মন জয় করে নিয়েছেন আপমর নেট নাগরিকদের। তাদের কেমিস্ট্রি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে। ৩.২ মিলিয়ন মানুষ ভাইরাল ভিডিওটি দেখেছেন।