Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: বন্ধ ঘরে রোম্যান্স করছেন নিরাহুয়া ও সঞ্চিতা ব্যানার্জি, ভিডিও ভাইরাল

Updated :  Wednesday, June 19, 2024 8:41 PM

ভোজপুরি সিনেমার সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়ার আজ কোন পরিচয় এর প্রয়োজন নেই। ভোজপুরি সিনেমা জগতে একটা আলাদা জায়গা রয়েছে। ভোজপুরি জগতের এই সুপারস্টার সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় এবং তার সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে এবং ভক্তরা অধীর আগ্রহে তার সিনেমা এবং গানের জন্য অপেক্ষা করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে তার পুরনো গানগুলি এখনো খুব পছন্দ করা হয়। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করে এই গানগুলি। আপনারা হয়তো সকলেই জানেন তিনি ভোজপুরি সিনেমাকে একাধিক সুপারহিট সিনেমা দিয়েছেন।

সম্প্রতি তার একটি নতুন গান ভাইরাল হয়েছে। এই গানের ভিডিওটিতে তাকে দেখা যাচ্ছে ভোজপুরি এক অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে। তবে এই গানটি আম্রপালি দুবে ও নিরহুয়ার জনপ্রিয় ছবি নিরহুয়া হিন্দুস্তানি ২ থেকে নেওয়া হলেও এই গানে দীনেশ লাল যাদবের সঙ্গে আছেন সঞ্চিতা ব্যানার্জি। এই গানের ভিডিওতে তিনি খোলামেলা পোশাকে অভিনয় করছেন এবং তিনি তার এই কিলার মুভ দিয়ে যেনো আম্রপালি দুবেকেও পিছনে ফেলে দিয়েছেন।

সঞ্চিতা ব্যানার্জি ও নিরহুয়ার হট এবং সিজলিং কেমিস্ট্রি দর্শকরা খুব পছন্দ করছেন। সঞ্চিতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও, নিরহুয়া এবং আম্রপালি দুবেকে ভোজপুরি ছবি নিরহুয়া হিন্দুস্তানি ২-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। সঞ্চিতা বন্দ্যোপাধ্যায় এবং নিরহুয়ার ভোজপুরি গান ‘চুম্মা চাপকাউভা মিলি ঝুলনি হাতা কে’ এমন একটি হিট প্রমাণিত হয়েছিল যে আজও লোকেরা এই গানের ভিডিওটি দেখতে পছন্দ করেন। এই গানে নিরহুয়া ও সঞ্চিতাকে একটি বন্ধ ঘরে নাচ এবং রোমান্স করতে দেখা যায়।

সম্প্রতি সোশাল মিডিয়ায় এই গানের ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে এই ভিডিওটি এখনকার ভিডিও না। এটি ক’বছর আগের একটি ভিডিও। তবে এখনও এই ভিডিওটির ক্রেজ আগের মতই রয়ে গিয়েছে।