Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: ‘বন্ধু তিন দিন’, সবুজ প্রকৃতির মাঝে অসাধরন নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, July 20, 2022 9:50 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি নিজের যে ভিডিওটির সূত্র ধরে চর্চায় মৌমিতা, সেটি তিনি নিজেই দু’দিন আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘ডান্স স্টার মৌ’ থেকে শেয়ার করে নিয়েছেন। বর্তমানে যার ভিউজ পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে মৌমিতাকে খোলা আকাশের নীচে, সবুজে ভরা মাঠের মাঝে ‘বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না’র তালে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। মানানসই সাজে ও ডিপ নীল শাড়িতে ছিলেন তিনি। তিনি নিজের এই নাচের ভিডিওটি শেয়ার করা মাত্রই, তা ভাইরাল হয়েছে। নেটদুনিয়ায় তার অনুরাগীরাও তাকে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত মন্তব্য চোখে পড়বে সকলের।