Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa: ‘পাঠান’ এর গানে এওন স্টাইলে নাচলেন অভিনেত্রী মোনালিসা, ভিডিও দেখে ঘাম ঝরল ভক্তদের

Updated :  Tuesday, January 17, 2023 9:55 AM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই তার ঝলক মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়। নতুন বছরের শুরুটাও তার সাথেই ধুমধাম করে পালন করেছেন অভিনেত্রী। সেই ঝলকও রয়েছে নেটদুনিয়াতে।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতেও। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

খুব শীঘ্রই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় আসতে চলেছেন কিং খান। ‘পাঠান’এর সূত্র ধরেই দর্শকদের সামনে দেখা দিতে চলেছেন তিনি। আগামী ২৫’শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’। সম্প্রতি এই ছবিরই গানের তলে দেখা মিলেছে মোনালিসার। আর সেই সূত্রেই এই মুহূর্তে নেটজনতার একাংশের মাঝে তুমুল চর্চিত অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রীকে ডিপ নেক লাইন কাটিং, ফুলস্লিভ স্কিন টাইট হালকা পার্পেল টপে ও নীল ডেনিমের হট প্যান্টে দেখা গিয়েছে। এই পোশাকেই ‘পাঠান’এর টাইটেল ট্রাকের সাথে সিগনেচার স্টেপ করেছেন অভিনেত্রী। নিজের সাজানো গোছানো ঘরের মধ্যেই বানিয়েছেন সাম্প্রতিক এই রিল ভিডিওটি। আর খুব স্বাভাবিকভাবেই এটি দৃষ্টি আকর্ষণ করেছে অভিনেত্রীর ভক্তদের পাশাপাশি নেটজনতার একাংশের। পাশাপাশি কিং খান ও পাঠানের জন্য নিজের অপেক্ষার কথাও জানিয়েছেন সকলকে। আপাতত নিজের সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় মোনালিসা।