Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালো শর্ট স্কার্টের সঙ্গে লেপার্ড প্রিন্টের শার্ট, অভিনেত্রী মোনালিসার ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা

Updated :  Monday, March 28, 2022 8:08 PM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয় মোনালিসা। নিজের একাধিক ছবি ও বানানো রিল ভিডিও প্রায়ই শেয়ার করেন অভিনেত্রী। তার সেইসমস্ত ছবি নেটদুনিয়ায় তার ভক্তদের মাঝে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। তার ছবি দেখতে পছন্দ করেন একাধিক নেটিজেনরাও। থেকে থেকেই বোল্ড অবতারে নেটপাড়ায় আবির্ভূতা হন মোনালিসা। উল্লেখ্য, যেকোনো ধরনের পোশাকেই সাবলীল এই অভিনেত্রী। নিজের স্বামীর সাথেও কাটানো একাধিক মুহুর্ত শেয়ার করে থাকেন মোনালিসা।

কালো শর্ট স্কার্টের সঙ্গে লেপার্ড প্রিন্টের শার্ট, অভিনেত্রী মোনালিসার ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা

সম্প্রতি আবারও বোল্ড লুকে দেখা মিলেছে তার। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিগুলিতে অভিনেত্রীকে বাগছাল প্রিন্টের সাদা-কালো টপে দেখা গিয়েছে। ফুলহাতা শার্টের নীচের দিকটায় নট বেঁধেছিলেন তিনি। নীচে কালো রঙের হট প্যান্ট পরেছিলেন অভিনেত্রী। এই পোশাকে তার বক্ষ বিভাজিকা ছিল দৃশ্যমান। এই বেশে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সাথে ক্যাপশনে লিখেছেন, তিনি তখনো পুরোপুরি তৈরি নন। সম্প্রতি এই ছবি দেখে চোখ কপালে উঠেছে তার ভক্তদের। তাকে প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীরা। এই পোশাকে বিক্রান্ত সিংয়ের সাথে একটি রিল ভিডিও বানাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।