Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Mithun-Yogita: বিস্ফোরক মন্তব্য মিঠুন চক্রবর্তীর! বউয়ের হাতে মার খাওয়ার কথা প্রকাশ্যে স্বীকার অভিনেতার

Updated :  Tuesday, February 21, 2023 7:19 PM

আশির দশকের অন্যতম প্রথম সারির একজন অভিনেতা হলেন বাংলার মিঠুন চক্রবর্তী। যিনি একটা সময় ব্যাক টু ব্যাক কাঁপিয়েছেন বলিউডের পাশাপাশি টলিউডও। অনেকের মধ্যে বাংলা সিনেমা তার জন্যই আবারো ঘুরে দাঁড়িয়েছিল। তার সেই জনপ্রিয়তা এবং অভিনয় দুনিয়ায় তার দাপট আজকের সময় দাঁড়িয়েও কমিনি এতটুকু, তা বজায় রয়েছে সমান তালে। তবে এই মুহূর্তে অভিনেতা নিজের স্ত্রীর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। আর সেই সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় মিঠুন চক্রবর্তী।

গত বেশ কয়েকমাস ধরে মিডিয়ার পাতায় তুমুল চর্চায় মিঠুন চক্রবর্তী। ‘প্রজাপতি’তে দেবের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আর ছবিতে তাদের বাবা-ছেলের রসায়ন মানুষের মনে দাগ কেটে গেছে। পাশাপাশি দীর্ঘসময় পর বাংলা ছবির পর্দায় অভিনেতাকে দেখে খুশি দর্শকমহলও। তিনি যে একজন দক্ষ অভিনেতা সেকথা আবারো প্রমাণ করে দিলেন তিনি। এই মুহূর্তে আবারো জি বাংলার পর্দায় দেখা মিলছে মহাগুরুর। বহু বছর পর ডান্স বাংলা ডান্সে ফিরেছেন তিনি। আর এই ডান্স রিয়্যালিটি শোয়ের মঞ্চেই অভিনেতার বিস্ফোরক মন্তব্য চর্চায় নিয়ে এসেছে তাকে।

ডান্স বাংলা ডান্সের সাম্প্রতিক এপিসোডে সঞ্চালক অঙ্কুশ হাজরা এক ক্ষুদে পার্টিসিপেন্টকে মিঠুন চক্রবর্তীকে দেখিয়ে বলেছেন, অভিনেতা নাকি বউয়ের হাতে রোজ মার খান। আর অঙ্কুশের এই কথা শুনে অভিনেতা বলেছেন, তিনি গর্বিত তিনি মার খান। তিনি যদি বলেন তিনি মার খান না তাহলে, এপিসোডটি যখন টেলিকাস্ট হবে তখন তিনি কি তার হয়ে মার খাবেন? পাশাপাশি তিনি এও বলেন, সমস্ত গর্বিত পুরুষরাই বউয়ের হাতে মার খান। আর অভিনেতার এই কথা শুনে এদিন হাসির রোল ওঠে গোটা মঞ্চ জুড়ে।