Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Malaika Arora: সাদা ব্রা-লেটে ব্লু ওভার সাইজ ব্লেজারে মালাইকা, বুড়ির তকমা নেটজনতার

Updated :  Monday, February 20, 2023 5:30 PM

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরে নেটমহলের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।

শারীরিক ফিটনেস নিয়ে বেশ সচেতন অভিনেত্রী, সেকথা অজানা নয় কারোরই। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করেন মালাইকা। তার একাধিক ঝলক প্রায়ই মেলে সোশ্যাল মিডিয়ার পাতাতে। অবশ্য সেকথা তার ফিগার ও ফিটনেস দেখেই স্পষ্ট সকলের কাছে। তবে সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক শুটিং লুককে কেন্দ্র করে চর্চার আলোতে উঠে এসেছেন। কটাক্ষের শিকারও হয়েছেন নেটজনতার একাংশের মাঝে। বুড়ির তকমাও জুটেছে তার কপালে।

Malaika Arora: সাদা ব্রা-লেটে ব্লু ওভার সাইজ ব্লেজারে মালাইকা, বুড়ির তকমা নেটজনতার

খুব সম্প্রতি শুটিং পাড়ায় মালাইকার দেখা মিলেছে বোল্ড লুকে, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি পাপারাজিৎদের। নিজের সাজ-পোশাক নিয়ে অভিনেত্রী প্রায়ই চর্চায় থাকেন। এবারেও অন্যথা হল না তার। খুব সাম্প্রতিক লুকে অভিনেত্রীকে একটি সাদা ব্রা-লেট, ব্লু ওভার সাইজ ব্লেজার ও মানানসই ঢিলাঢালা প্যান্টে দেখা গিয়েছে। এদিন খোলা চুলে, হালকা মেকাপে নিয়েছিলেন তিনি। মেকাপ ভ্যান থেকে নামার সময়ই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন তিনি।

এবার অভিনেত্রীর এই লুককে কেন্দ্র করেই চর্চা চলছে। কেউ সরাসরি তাকে বলেছেন তার বয়স হয়ে গিয়েছে। আবার কারোর মতে, তিনি শার্ট পরতে ভুলে গেছেন। আবার কেউ তাকে সরাসরি প্রশ্ন করেছেন তার কি এতটুকুও লজ্জা করেনা? তবে এই ধরনের একাধিক মন্তব্যে বিদ্ধ হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর কাছ থেকে। এই ধরনের বিষয় বিশেষ কর্ণপাত করতে নারাজ অভিনেত্রী। এমন ঘটনা তার কাছে নতুন কিছু নয়। তারকা জগৎ-এর সদস্য হওয়ার সুবাদে এই ধরনের কটাক্ষজনক ঘটনার সম্মুখীন হওয়া তার কাছে অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।