Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কীভাবে ঐশ্বর্য রায়কে প্রপোজ করেছিলেন অভিষেক বচ্চন? প্রকাশ করলেন অভিনেত্রী

Updated :  Friday, April 15, 2022 9:06 AM

বলিউড ইন্ডাস্ট্রিতে সবথেকে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী দের মধ্যে একজন হলেন ঐশ্বর্য রায়। তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই সকলের মন জয় করতে পেরেছেন। তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ এবং বিয়ের আগে থেকেই তিনি সোশ্যাল মিডিয়াতে চর্চায় থাকেন। তবে বিয়ের আগে কিন্তু তার এই সম্পর্কের কথা খুব একটা পাবলিক হয়নি। বলতে গেলে তিনি সকলের কাছে এই কথা জানাতে চাননি। ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের এই সম্পর্ক দীর্ঘদিন ধরে ভালো ভাবেই চলছে। তারা দুজনে খুব সুন্দর কাপেল।

কিন্তু আপনারা কি জানেন অভিষেক বচ্চন কিভাবে ঐশ্বর্য রাইকে প্রপোজ করেছিলেন? আজকের আর্টিকেলে আমরা এই ব্যাপারটাই আপনাকে জানাবো। প্রথমদিকে কিন্তু কেউ জানতেন না যে ঐশ্বর্য রাই এবং অভিষেক বচন একে অপরকে পছন্দ করেন এবং তারা দুজনে বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু একটি সাক্ষাৎকারে ঐশ্বর্য রাই এই বিষয়টি খোলাসা করেছেন। ঐশ্বর্য রাই বলছেন সেই সময় তিনি অভিষেক বচ্চনের সঙ্গে গুরু সিনেমার শুটিং করছেন। সেই সিনেমাটি আর কিছুদিনের মধ্যে রিলিজ হবার কথা ছিল। সেই সময় অভিষেক বচ্চন একটি হোটেলে একটি পার্টি থ্রো করেন।

এই সম্পূর্ণ ঘটনাটা ঘটেছিল নিউ ইয়র্কে। সেই হোটেলে একটি বেলকনি ছিল এবং সেই ব্যালকনিতে হাটু গেড়ে বসে অভিষেক বচ্চন প্রপোজ করেছিলেন ঐশ্বর্য রায়কে। ঐশ্বর্য রাই সমস্ত মিডিয়ার সামনে এই ব্যাপারটি ঘোষণা করেছেন এবং তিনি নিজের অভিজ্ঞতার কথাও বলছেন। যখন অভিষেক বচ্চন তাকে প্রপোজ করেছিলেন সেই সময় তার মনে হয়েছিল, তিনি যেন একেবারে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন এবং সমুদ্রের হাওয়া তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। এটা পুরো হলিউড সিনেমার মতো একটা দৃশ্য ছিল।

ঐশ্বর্য রাই অভিষেক বচ্চনের প্রপোজাল স্বীকার করে নিয়েছিলেন। তারপরেই ঐশ্বর্য রাই সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেন তার বিবাহের কথা। তিনি জানান, যোধা আকবর সিনেমার খােয়জা মেরে খোয়াজা গানের শুটিং চলাকালীন সময় তিনি নিজেকে নতুন বউয়ের মত মনে করছিলেন। তার কাছে এই ফিলিংসটা একেবারে অন্যরকম ছিল। আর এই ফিল্মের শুটিং এর কিছুদিন পরেই তিনি অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ করেন।