Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কলকাতায় ৫০ হাজার ছাড়ালো সোনার দাম, রুপোর দামে রেকর্ড বৃদ্ধি

Updated :  Monday, July 27, 2020 9:09 PM

আজ আবার বাড়লো সোনার দাম। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ৭৪০ টাকা। আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫১,৬৫০ টাকা। ২৪ ক্যারেটের পাশাপাশি দাম বেড়েছে ২২ ক্যারেট সোনারও। আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে হয়েছে ৫০,৬৫০ টাকা।

এদিকে টানা বেড়েই চলেছে রুপোর দাম। রুপোর দাম আজ বেড়েছে প্রতি কেজিতে ৩,৪৯০ টাকা। রুপোর দাম ছাড়িয়েছে ৬০ হাজার টাকার গন্ডি। আজ রুপোর দাম প্রতি কেজিতে ৬৪,৭০০ টাকা। কলকাতায় সোনার দাম এখনো ৫০ হাজার টাকার উপরে। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫২,৪৫০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১,০৫০ টাকা। কলকাতার পাশাপাশি দেশের অন্য বড় শহর গুলিতেও দাম বেড়েছে সোনার।

রাজধানী দিল্লিতে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫২,০০০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫০,৮০০ টাকা। মুম্বাইয়ে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫১,৬৫০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫০,৬৫০ টাকা। চেন্নাইয়ে আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫৪,৩০০ টাকা এবং প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৯,৭৪০ টাকা।