Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রানুর গানে মঞ্চ জমালেন হিমেশ এবং অনু মালিক! দেখুন সেই গানের ভিডিও

Updated :  Monday, September 23, 2019 1:47 PM

সোশ্যাল মিডিয়া ও বলিউডের দৌলতে রানু মন্ডল আজ সেলিব্রেটি। জনমানসে তাঁর জনপ্রিয়তা যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে তাই নিয়ে নতুন করে বলার কিছু নেই। বলিউডে ‘তেরি মেরি কহানি’ গান দিয়ে অভিষেক হয় রানাঘাটের রানু মন্ডলের। হিমেশ রেশমিয়ার পরিচালনায় তাঁরই সিনেমার জন্য গান করেন তিনি।

গানের রেকর্ডিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গল্প হলেও সত্যি। রূপকথার আরেক নাম রাণু। কিছু দিন আগে ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে সোজা পাড়ি দিয়েছেন স্বপ্ননগরী মুম্বই। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর ৩টি গান। প্রতিটি মঞ্চে ছেয়ে রয়েছেন রাণু।

এবার রাণুর গান গাইলেন খোদ অনু মালিকও! রিয়েলিটি শো সিংগিং সুপারস্টারের মঞ্চে রাণুর ‘তেরি মেরি’ গাইলেন অনু মালিক, হিমেশ রেশামিয়া ও বিশাল দাদলানি। সুরেলা সেই মুহূর্তের সাক্ষী থাকলেন অগণিত দর্শক! গানের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন হিমেশ রেসমিয়া নিজেই।