Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Gold Price Today: সপ্তাহের শেষে উর্ধ্বমুখী সোনার দাম, জানুন আজকে সোনা ও রুপার লেটেস্ট রেট

Updated :  Saturday, March 4, 2023 4:31 PM

নতুন বছরে জানুয়ারি মাসের শেষের দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনা ও রুপার দাম। এর ফলে ফেব্রুয়ারি মাসের শুরুতে বিয়ের সিজনে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তদের। তবে আবার দাম বাড়ছে এই মূল্যবান হলুদ ধাতুর। বলা যেতে পারে মার্চের শুরু থেকেই দাম বাড়ছে সোনার। আজ শনিবার সেই ট্রেন্ডই বজায় থাকল দেশের সোনার বাজারে। এমসিএক্স সূচক অনুযায়ী, এইদিন দাম বাড়ল সোনার। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ১০০ টাকা। একইহারে দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। এদিকে সোনার দাম বাড়লেও আজ অপরিবর্তিত রয়েছে রুপোর দাম।

আজ শনিবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫১,৮৫০ টাকা। গতকাল এই দাম ছিল ৫১,৯৫০ টাকা। অন্যদিকে আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৬,৫৫০ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপোর দাম। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৬৬,৯০০ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।