Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri: আম্রপালির সাথে রোম্যান্স করতে গিয়ে অনিয়ন্ত্রিত নিরাহুয়া, রোমান্টিক কেমিস্ট্রি দেখে লজ্জা পাবেন

Updated :  Thursday, March 7, 2024 12:52 PM

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য। নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন। পাশাপাশি ভোজপুরী ফ্যানেদেরও এই জুটির মজবুত কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়। প্রায় ৭০ টি সিনেমাতে একসাথে কাজ করেছেন এই জুটি।

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে এই আম্রপালি ও নিরহুয়ার একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হচ্ছে। ভাইরাল হচ্ছে নিরাহুয়া আম্রপালির একটি নাচের ভিডিও। গানের নাম, ‘মন বড় কর্তা’। এতে আম্রপালিকে বিয়ের রাতে নিরাহুয়ার সাথে বিছানায় রোম্যান্স করতে দেখা গেছে। তাঁদের কেমিস্ট্রি দেখে লজ্জা পাবেন আপনিও। গানটির কথা লিখেছেন ইন্দু রাজ। গান গেয়েছেন নিরহুয়া ও ইন্দু সোনালী। গানটি দেখে ভক্তরা অনেক মন্তব্য করছেন। আপনিও ভোজপুরি সিনেমার ফ্যান হলে, অবশ্যই এই ভিডিওটি দেখবেন।