বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে বাচ্চারাও যে পিছিয়ে নেই তা বলাই বাহুল্য।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক একরত্তি নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে যে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে মিষ্টু নামের বাচ্চা মেয়েটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘মিষ্টু কুইন’ থেকে শেয়ার করা ১ বছর আগেকার একটি ভিডিওর সূত্র ধরে এই মুহূর্তে নেটজনতার একাংশের মাঝে আবারো চর্চার আলোয় উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ার পাতায় হিট হওয়া অন্যতম ট্রেন্ডিং গান ‘টুম্পা সোনা’র তালেই সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওতে তাকে নাচতে দেখা গিয়েছে। নিজের বাড়ির উঠোনেই এই ভিডিওটি বানিয়েছিল সে, তা অবশ্য ভিডিওতে চোখ রাখলে স্পষ্ট হবে। এই ভিডিওতে মানানসই ঘাঘড়া-চোলিতেই দেখা মিলেছে মিষ্টুর। এই মুহূর্তে তার ১ বছর আগেকার এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ৩৮ লাখ মানুষের কাছে। প্রায়ই নিজের নাচের একাধিক ভিডিও নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিতে দেখা যায় তাকে। অবশ্য তার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই সেইসমস্ত ভিডিওর দেখা মিলবে।














Harper Beckham Shares Heartfelt Message to Her Brothers Amid Family Strain