Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: ‘বন্ধু তিন দিন’, প্রকৃতির মাঝে নীল শাড়িতে দুর্দান্ত নাচ সুন্দরী যুবরীর, প্রশংসায় নেটজনতার একাংশ

Updated :  Thursday, November 17, 2022 4:17 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিশাখা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম, তা বলাই বাহুল্য।

সম্প্রতি নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে চর্চিত বিশাখা, সেটি ২ মাস আগে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি। এই মুহূর্তে ১.৩ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে তার এই নাচের ভিডিওটি। খোলা আকাশের নীচে, প্রকৃতির মাঝে, নীল শাড়িতেই এই নাচের ভিডিওটি বানিয়েছেন বিশাখা। পাশাপাশি নিজের সাজ পূরণ করার জন্য পরেছিলেন মানানসই গয়নাও, তা ভিডিওতে তাকে দেখলেই স্পষ্ট হবে। ‘বন্ধু তিন দিন’এর তালেই দক্ষ নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। তিনি যে একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। তিনি প্রায়ই নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একাধিক নাচের ভিডিও শেয়ার করে নেন, যা মুহূর্তে পৌঁছে যায় হাজারো মানুষের কাছে। উল্লেখ্য, এখনো পর্যন্ত নিজের চ্যানেল থেকে মোট ৫৭’টি ভিডিও শেয়ার করে নিয়েছেন বিশাখা।