Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ৫ই সেপ্টেম্বর জানুন আজকের রাশিফল

Updated :  Saturday, September 5, 2020 7:40 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– সকাল থেকেই বেশ ফুরফুরে মেজাজে থাকবেন। স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা।

বৃষ– সংক্রমণজনীত কোনো রোগ হতে পারে। বাড়ির বাইরে না বেরোনোর চেষ্টা করুন। অলিখিত ভাবে কাউকে ধার দেবেন না।

মিথুন– কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে যে কোনো রকম। স্ত্রীয়ের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে একটু মন কষাকষি হতে পারে। মাথা ঠান্ডা রাখুন।

কর্কট– ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভ হতে পারে। সৃজনশীল কাজে যুক্ত থাকতে পারেন আজ।

সিংহ– শিক্ষকদের জন্য আজকের দিনটা শুভ। আজ আর্থিক বিষয় নিয়ে একটু সচেতন থাকুন।

কন্যা– চোখ কান খোলা রেখে কাজ করুন। গর্ভবতী মায়েরা আজ একটু সতর্ক থাকবেন।

তুলা– আপনার সম্পত্তির সুরক্ষা হেতু কিছু ব্যয় করতে হতে পারে। আপনার মানসিক পরিবর্তন অন্যদের জন্য সুখের হবে। দুগ্ধশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের লাভবান হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক– আজ কোনও সংবাদে উদ্বিগ্ন থাকতে হতে পারে। পরিবারের সঙ্গে থাকুন, খুশি থাকুন।

ধনু– নিজের মত থাকার চেষ্টা করুন। কারোর সঙ্গে ঝামেলায় জড়াতে যাবেন না। আজ আপনার প্রতিভার বিকাশ ঘটার সম্ভাবনা প্রবল।

মকর– বিষয় আশয়ের উন্নতি হতে পারে। আজ সিগারেট বা মদ্যপান থেকে বিরত থাকুন।

কুম্ভ– শুয়ে বসে আলসেমিতে কাটাবেন না, নিজেকে ব্যস্ত রাখুন। পিঠে বেদনা হতে পারে, শারীরিক ব্যায়াম করুন। পরিবারের সঙ্গে ভালো ভাবে সময় কাটতে পারে।

মীন– আজ আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা রয়েছে। যারা বেশ কিছুদিন ধরে ব্যস্ততার মধ্যে ছিলেন, আজ তারা নিজেকে ও পরিবারকে সময় দিতে সক্ষম হবেন।