Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Daily Horoscope: আজ ৩রা জুন, জেনে নিন কোন রাশিতে কী সুফল আছে

Updated :  Thursday, June 3, 2021 8:31 AM

আজ ৩রা জুন (১৯শে জৈষ্ঠ্য) বৃহস্পতিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেননা। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।

বৃষঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায়ে গোপন শত্রুর সংখ্যা বাড়তে পারে। ব্যবসায়ে কোনো রকম ক্ষতি হতে পারে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।

মিথুনঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আর অহংকার আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

কর্কটঃ আজ দিনটি বেশ সুখকর হতে পারে। সাবধানে সঙ্গে কাজ করলে অবশ্যই মিলবে স্বীকৃতি। মন দিয়ে নিজের কাজ করুন।

সিংহঃ আজ শিল্পী জন্য দিনটি বেশ শুভ। সিনেমায় নাচ গান অভিনয়ের জন্য বেশ নাম ডাক হতে পারে। নিজের কলানুশীলনের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে কাজ করুন।

কন্যাঃ আজ আপনি বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করান।

তুলাঃ আজ আপনার বহুদিনের কোনো পুরোনো দ্রবাদি খুজে পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তির পর কোনো মানত থাকলে অবশ্যই পূরণ করুন।

বৃশ্চিকঃ আজ আপনার ব্যবসার কাজে উন্নতি হতে পারে। মন দিয়ে কাজ করুন। ব্যবসার কাজে কর্ম ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

ধনুঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

মকরঃ আজ আপনার কোনো কারণে মন খারাপ হতে পারে।মন ভালো গান শুনুন, বই পড়ুন। পরিবারের সাথে সময় কাটান। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কুম্ভঃ আজ আপনার বিলাসবহুল জীবন কাটানোর ইচ্ছে জাগতে পারে। এই বিলাসিতার জন্য অনেক টাকা পয়সা খরচ করতে পারেন। নিজেকে সময় দিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

মীনঃ আজ আপনি ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। ইতিবাচক ভাবনা চিন্তা নিয়ে সময় কাটান।