Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ২৩ শে মে, জেনে নিন কোন রাশিতে কী সুফল আছে

Updated :  Sunday, May 23, 2021 8:58 AM

আজ ২৩ শে মে(৮ই জ্যৈষ্ঠ) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

বৃষঃ আজ আপনি হঠাৎ কোনো বড় বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মিথুনঃ আজ আপনার কাছের কোনো বন্ধু মিথ্যা কথা বলে বিশ্বাসহানি করতে পারেন। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। ভেঙে পড়বেননা মন শক্ত রাখুন।

কর্কটঃ আজ আপনার পরিবারের সাথে কোনো বিষয় নিয়ে বনিবনার সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রাখুন। মন শান্ত রেখে সব ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

সিংহঃ আজ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভ। ব্যবসায়ের পরিধি বাড়তে পারে। ব্যবসার কাজে উন্নতি হতে পারে। ব্যবসার অংশীদারিতে লাভ হতে পারে। মন দিয়ে কাজ করুন।

কন্যাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আজ আপনার জন্য শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। সহজে ভেঙে পড়বেননা।

তুলাঃ আজ আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

বৃশ্চিকঃ আজ আপনি স্নায়ুর সমস্যায় কষ্ট পেতে পারেন। ভালো ডাক্তারের কাছে পরামর্শ নিন। ঠিক করে ওষুধ খান। প্রতিদিন নিয়ম করে হাঁটতে যাওয়া শুরু করুন। সুস্থ থাকবেন।

ধনুঃ আজ আপনার ন্যর্যপ্রাপ্তিতে কোনো বাধা আসতে পারবেনা। বঞ্চিত নিজের জিনিস থেকে বাদ হওয়া। মন শক্ত করুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

মকরঃ আজ আপনার কোনো প্রতিবেশির সাথে নানা ঝগড়া ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কুম্ভঃ আজ আপনার আলস্যতাভাব কাজের জন্য ক্ষতি হতে পারে। আলস্যতা কাটিয়ে নিজের কাজে মন দিন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মীনঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে।