Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ পারিবারিক অশান্তির চরম সম্ভাবনা এই জাতক রাশির, আপনার রাশি কী বলছে?

Updated :  Monday, March 22, 2021 7:46 AM

আজ ২২শে মার্চ (৮ই চৈত্র) সোমবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার জন্য দিনটি বেশ শুভ। চাকরি বা কাজের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা আছে। মন দিয়ে বিদেশে কাজ করুন। কাজের জন্য বিদেশে সাফল্য পেতে পারেন।

বৃষঃ আজ কাছের কোনো বন্ধু শত্রু হয়ে উঠতে পারে। আপনার চরম অনিষ্ট করতে পারে। সাবধানে চোখ কান রেখে কাজ করুন। সহজে কাউকে বিশ্বাস করবেননা।

মিথুনঃ আজ আপনার বাড়িতে আত্মীয়দের সমাগম ঘটবে। বাড়ির অতিথিদের প্রতি যত্নশীল হবেন। পরিবারের সকলের খেয়াল রাখুন। দিনটি বেশ ভালোই কাটবে।

কর্কটঃ আজ আপনার জন্য দিনটি বেশ অশুভ। স্ত্রীর সাথে কোনো কারণে দাম্পত্য কলোহ লেগেই থাকবে। নিজের মাথা ঠান্ডা রাখুন। নিজে থেকে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন।

সিংহঃ আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আজ আপনার উপার্জন বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। আজ দিনটি বেশ ভালোই যাবে।

কন্যাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে।

তুলাঃ আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।

বৃশ্চিকঃ আজ আপনার অস্ত্রোপচারে সাফল্য পেতে পারেন। ভালো চিকিৎসায় আরোগ্য লাভ করতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ সুখকর।

ধনুঃ আজ আপনি শারীরিকভাবে অসুস্থ থাকতে পারেন। স্নায়ুরোগে আক্রান্ত হতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।

মকরঃ আজ আপনি কোনো ব্যপারে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়তে পারেন। বড়দের সাথে পরামর্শ নিন। বড়দের কথা শুনে কাজ করার চেষ্টা করুন।

কুম্ভঃ আজ আপনি সৎ কাজে টাকা পয়সা খরচ করতে পারেন। ভালো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।

মীনঃ আজ আপনার পরিবারের কোনো সদস্যের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।