Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতে করোনা আক্রান্ত প্রায় ৭৩লক্ষ, বাড়ছে সুস্থতার হার

Updated :  Thursday, October 15, 2020 2:58 PM

ভারত : এই মুহূর্তে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮, ৭৪৬, ৫১৩ জন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১০, ৯৬, ৮৮১ জনের এবং সুস্থ হয়েছেন ২৯, ১২৬, ৭৫২ জন। তারমধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ভারতে আক্রান্ত বেড়ে ৭৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনায় ভারতে গত ২৪ ঘন্টায় ১১, ৩৬, ১৮৩ টি স্যাম্পেল পরীক্ষা হয়েছে। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

সারা ভারতে এখন কেরলে বেশি করোনা আক্রান্ত রয়েছে।সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে রোজ চিন্তা বাড়ছে আমজনতার। সব মিলিয়ে যতো দিন না করোনার ভ্যাকসিন আসছে ততোদিন আটকানো সম্ভব হবে না করোনা সংক্রমণ। করোনা আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রকে ছাপিয়ে গিয়েছে কেরল। কেরলের আক্রান্তের সংখ্যা শনিবার ছিল ১১,৭৫৫ জন। অন্য দিকে মহারাষ্ট্রের একদিনে আক্রান্তের সংখ্যা শনিবার ছিল ১১,৪১৬।

এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩, ৮৪০। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৫,৫৪, ৩৮৯। সক্রিয় আক্রান্তের সংখ্যা ১,৯৬, ২৮৮ এবং মৃত্যু হয়েছে ৪০, ৮৫৯ জনের।  কোন পরিস্থিতিতেই রাশ টানা যাচ্ছেনা করনা সংক্রমণে। আগের থেকে সুস্থতার হার বাড়লেও এখনও প্রতিদিন লাগাতার বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

সারা দেশে এখনও পর্যন্ত ৬৩.৮৩ লক্ষের মতো সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮১,৫১৪ জন। মঙ্গলবার সুস্থতার হার ছিল ৮৬.৭৬%। বলা ভাল ভারতে একদিনে ৬৪ হাজারের বেশি মানুষ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আর সুস্থ হয়েছেন ৭৮ হাজারের বেশি মানুষ।