Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ্যে করোনা আক্রান্ত ১ লক্ষ, ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ

Updated :  Saturday, September 12, 2020 3:16 PM

কলকাতা : শুক্রবার অব্দি রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৯৬ হাজার ৩৩২ জন। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। দেশের কয়েকটি রাজ্যের অবস্থা অত্যন্ত সংকটজনক। কারণ প্রতিদিন যে হারে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে তাতে চিন্তা বাড়ছে দেশের আম জনতার।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৫৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত গোটা রাজ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ০৪৩ জন।  রাজ্যে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮২৮ জনের। এর মধ্যেঙ্গত এক দিনে মারা গিয়েছেন ৫৭ জন।

উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৮ জন, কলকাতাতে মারা গিয়েছেন ১৬ জন, হাওড়ায় মারা গিয়েছেন ৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪ জনের। এর মধ্যে সব মিলিয়ে এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৩,০১৬ জন। ।