Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কৃতি শ্যানন সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ দেখে কী বললেন? জানলে চোখে জল আসবে

Updated :  Sunday, July 26, 2020 7:46 PM

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যু এখনো অনেকেই মেনে নিতে পারছে না। তাহার শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’ সিনেমাতে তার উপস্থিতি আরও উজ্জ্বল হয়ে উঠেছে। এই সিনেমা গতকাল রিলিজ করেছে ডিজনি প্লাস হটস্টারে। সন্ধ্যে ৭.৩০ টায় বহু মানুষের প্রতীক্ষার অবসান ঘটেছে। সুশান্ত অনুরাগীরা সহ তার কাছের বন্ধু কৃতি শ্যানন এই সিনেমা দেখেছেন। তিনি এই সিনেমা রিলিজ হবার আগের দিনই তার ইনস্টাগ্রামে সিনেমা রিলিজের সময় জানিয়েছে। তাকে শেষবারের মতো পর্দায় দেখার জন্য তিনিও প্রতীক্ষায় বসে ছিলেন।

কৃতি তার কাছের বন্ধু সুশান্তের অভিনীত এই ছবির একটি ক্লিপ ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তার সিনেমা দেখা অনুভব শেয়ার করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “এটা ঠিক হয়নি, ম্যানির চরিত্রে তোমাকে কতবার ফের জীবন্ত হয়ে উঠতে দেখলাম। বুঝতে পারলাম চরিত্রটির কোন কোন জায়গায় তুমি নিজের সত্তা মিশিয়ে দিয়েছিলে। কিছু না বলেও কত কী যে বলে গিয়েছে ও”। সঙ্গে এম এই সিনেমার পরিচালক ছাবরা এবং অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘির প্রশংসা করেছেন তিনি।

প্রসঙ্গত সুশান্ত এর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ কিছু দিন সক্রিয় ছিলেন না। তিনি অভিনেতার মৃত্যু কিছুদিন পরই দুঃখ প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। তার সঙ্গে এই সিনেমার জন্য অপেক্ষা করছিলেন তিনিও। এই সিনেমার ট্রেইলার গান যেদিনই রিলিজ করেছে সেদিনই তিনি পোস্ট করেছেন।