Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিছানায় শুয়ে সেলফি তুললেন অভিনেত্রী নিয়া শর্মা, ছবি দেখে পাগল অনুরাগীরা

Updated :  Tuesday, March 22, 2022 11:35 AM

আজকালকার দিনে সকলের কাছেই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রেটিরা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন। সামাজিক মাধ্যমে বোল্ড ভিডিও পোস্ট করে প্রায় উত্তাপ ছড়ান টেলি অভিনেত্রী নিয়া শর্মা। অভিনেত্রী নিয়ার আসল নাম নেহা শর্মা। “কালি এক অগ্নিপরীক্ষা” ধারাবাহিক দিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডে ডেবিউ করেছিলেন তিনি। তারপর “জামাইরাজা”, “বেহেনে” ইত্যাদি ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে।

তবে টেলিভিশনের জগত ছাড়াও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন অভিনেত্রী নিয়া। বেশিরভাগ সময় বোল্ড অবতারে ভিডিও পোস্ট করে চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। পোশাকের জন্য মাঝে মাঝে ট্রোল হতে হলেও সেই বিষয়ে ডোন্ট কেয়ার মনোভাব পোষণ করেন অভিনেত্রী। সকলকে তোয়াক্কা না করে স্বমেজাজে জীবন উপভোগ করতে জানেন অভিনেত্রী। একের পর এক নিয়া শর্মার ইনস্টাগ্রাম পোস্ট সুপার ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়াতে।

সম্প্রতি অভিনেত্রী বেশ কয়েকটি ছবি পোস্ট করেন যা ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে। আর হবে নাই বা কেন, নিয়ার কিলার লুকে তো ক্লিন বোল্ড হয়ে যান পুরুষ নেটিজেনরা। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, নিয়া শর্মা সবেমাত্র ঘুম থেকে উঠে বেডরুমে বিছানায় শুয়ে শুয়েই একটি সেলফি তুলেছেন। অভিনেত্রীর পরনে রয়েছে কালো ও সাদা চ্যাক পোশাক এবং তিনি চুল খুলে রেখেছেন। বিনা মেকআপেও বিছানায় শুয়ে অভিনেত্রীর লাস্যময়ী পোজের ছবি ব্যাপক পছন্দ হয়েছে নেটিজেনদের। পোস্টে রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে হোলি উপলক্ষে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী যা ব্যাপক ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা গিয়েছিল, অভিনেত্রী একটি ব্লু ক্রপ টপ ও ডেনিম জিন্স পরে আবির দিয়ে রঙের উৎসবে মেতে উঠেছিলেন। এছাড়া কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সাদা কালো ফটোশুটের ছবি পোস্ট করেছিলেন। অভিনেত্রীর বোল্ড অবতারের ওই ছবি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ইন্টারনেটে।