Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: কেশরী লাল যাদবের সাথেই কাজল রাগওয়ানীর সাহসী নাচে মুগ্ধ গোটা নেটদুনিয়া, ব্যাপক ভাইরাল ভিডিও

Updated :  Sunday, July 3, 2022 9:09 PM

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা গিয়েছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটিকে। ভাইরাল হওয়া গানে কাজল রাগওয়ানী ও কেশরী লাল যাদবকে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রথম সারির তারকা। ভিডিওতে তাদের রোমান্স রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে কোটিতে কথা বলছে।

কাজল রাগওয়ানী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়, সুন্দরী, প্রথম সারির অভিনেত্রী। তিনি ভীষণভাবে জনপ্রিয় সেখানকার দর্শকদের মাঝে। সম্প্রতি ‘ছালাকাটা হামারো জাওয়ানি ২’ এই গানের তালেই পর্দায় কেশরী লাল যাদবের সাথে রোমান্টিক হয়েছেন অভিনেত্রী। সিনেমা হল থেকে সোজাসুজি খোলা আকাশের নীচে একে অপরের সাথে রোমান্টিক হয়েছেন তারা। আর তাদের এই ঘনিষ্ঠ দৃশ্য যে দর্শকরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন, তা বলাই বাহুল্য। ভিডিওতে একেবারে গদগদ প্রেমের দৃশ্যে দেখা মিলেছে তাদের, তা গানের গোটা ভিডিওটা দেখলেই স্পষ্ট হবে।

সম্প্রতি এই ভোজপুরি গানের ভিডিওটি ‘ইয়াসি ফিল্মস্’ নামের ইউটিউব চ্যানেল থেকে ৪ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটি ১.৩ কোটি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানের কথা দিয়েছেন আজাদ সিং। সুর করেছেন রাজনিশ মিগ্রা। গানটি গেয়েছেন কেশরী লাল যাদব ও প্রিয়াঙ্কা সিং। এই মুহূর্তে চার বছর আগেকার এই ভিডিওটির সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের মাঝে আপাতত চর্চায় এই তারকা জুটি। রইল ভিডিও।