Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Dance Video: অন ক্যামেরায় হিন্দি গানে নেচে তাক লাগালেন দেশি ভাবী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Updated :  Friday, December 2, 2022 2:30 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতী রুচি সিং নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ইউটিউবের ‘জাস্ট রিলস্ মাস্তি’ নামক চ্যানেল থেকে চার মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে যার ভিউজ ৫ লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ভিডিওতে রুচি সিংকে বলিউডের একাধিক হিট ধামাকেদার গানের সাথে কখনো বাড়ির ছাদে, আবার কখনো ঘরের মধ্যেই নাচতে দেখা গিয়েছে। বেশিরভাগ রিল ভিডিওতে শাড়ি লুকে বোল্ড ছিলেন তিনি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়। সেখান থেকেই তার একাধিক ভিডিও একসাথে জুড়ে এই উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। আর খুব স্বাভাবিকভাবেই সেই ভিডিওটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেই সূত্রেই চর্চার আলোয় রুচি সিং।