Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: বাউল গানে বাড়ির ছাদেই নাচ সুন্দরী যুবতীর, হলুদ শাড়িতেই নজর কেড়েছেন

Updated :  Saturday, April 23, 2022 10:30 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউ নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই ‘ডান্স স্টার মৌ’ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

ভাইরাল হওয়া ভিডিওটিতে মৌ অর্থাৎ মৌমিতা বিশ্বাসকে দেখা গিয়েছে বাউল গান ‘যেজন প্রেমের ভাব জানে না’তালে নৃত্য পরিবেশন করতে। নিজের বাড়ির ছাদেই, খোলা আকাশের নীচে ভিডিওটি বানিয়েছেন তিনি। ভিডিওটি বানানোর সময় মৌকে হলুদ শাড়ি ও কালো প্রিন্টেড ব্লাউজে দেখা গিয়েছে। চুলে লাগিয়েছিলেন হলুদ ফুলও। সবসময়ের মতোই এই ভিডিওর মাধ্যমে আবারও নজর কেড়েছেন নেটিজেনদের। রইল সেই ভিডিও।

উল্লেখ্য, তিনি সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা দু’লাখের কাছাকাছি। নিজের চ্যানেল থেকে বিভিন্ন গানের সাথে ইতিমধ্যেই ১০০’টি নাচের ভিডিও শেয়ার করে ফেলেছেন মৌ। সোশ্যাল মিডিয়াই যে তাকে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। সম্প্রতি তার এই নাচের ভিডিও তাকে আবারও প্রশংসিত করেছে নেটিজেনদের মাঝে। উল্লেখ্য, ভিডিওটি গত একবছর আগে শেয়ার করা হয়েছিল। বর্তমানে সেই পুরনো ভিডিওটিই আবারো ভাইরাল হয়েছে।