Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rashmika Mandana: শ্রীবল্লীর ভক্তদের জন্য দুঃসংবাদ, ‘পুষ্প 2’-তে এত বড় পরিবর্তন

Updated :  Monday, June 20, 2022 11:08 AM

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে গতবছরের শেষে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা: দ্যা রাইজ’ এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। ছবির অভিনেতা আল্লু অর্জুনের পাশাপাশি অভিনেত্রী রশ্মিকা মন্দনাকে নিয়েও আলোচনা কিছু কম হয়নি। বলাই বাহুল্য, বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ খুব শীঘ্রই আসতে চলেছে। তবে জানা গিয়েছে, ছবিতে অভিনেত্রীর চরিত্র কিছুটা ছোট করে দেওয়া হয়েছে। গোটা ছবিতে দেখা মিলবে না তার। পরিচালকের মতে, এটা নাকি ছবির গল্পকে এক অন্য মাত্রা দেবে। আসলে ‘পুষ্পা ৩’ তৈরি করার কোনো পরিকল্পনা নেই পরিচালকের। তাই ‘পুষ্পা ২’তে শ্রীভাল্লীর চরিত্রের অংশ কমিয়ে দিয়েছেন তিনি। এমনকি এও জানা গিয়েছে, দ্বিতীয় পার্টে মারা যাবেন শ্রীভাল্লী। আর এই খবর মোটেই সুখকর নয় অভিনেত্রীর অনুরাগীদের কাছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই কিছুটা মন খারাপ হয়েছে ভক্তদের। তবে আসন্ন ‘পুষ্পা ২’ যে দর্শকদের জন্য একরাশ চমক নিয়ে হাজির থাকতে চলেছে, তা বলাই বাহুল্য।

পুষ্প ছবিতে অভিনয় করার পর থেকেই বলিউডের একাধিক পরিচালক তার কাছে ছবির অফার নিয়ে গিয়েছেন। জানা গিয়েছে, পর্দার শ্রীভাল্লী খুব শীঘ্রই পা রাখতে চলেছেন বলিউডে। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রশ্মিকাকে। এছাড়াও ‘গুডবাই’ ছবিতে বলিউডের বচ্চন সাহেবের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। বরুণ ধাওয়ানের সাথেও কাজ করেছেন তিনি। আপাতত, অভিনেত্রীর অগণিত ভক্তরা তাকে বলিউডের ছবিতে দেখার অপেক্ষায় দিন গুনছেন।