Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিয়ে করলেন অর্ণব-সুনিধি, শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত ও মিথিলা

Updated :  Friday, October 30, 2020 10:23 AM

টলি টাউনের আকাশে-বাতাসে ভাসছে বিয়ের সানাইয়ের সুর। সম্প্রতি বিয়ে হয়ে গেল বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণবের। পাত্রী হলেন আসানসোলের মেয়ে সুনিধি নায়েক। সুনিধি নিজেও একজন গায়িকা। তবে করোনা অতিমারীর কারণে অর্ণব ও সুনিধি তাঁদের বিয়েতে কাউকে নেমন্তন্ন করেননি। অর্ণব ও সুনিধির বিয়েতে উপস্থিত ছিলেন দুজনের পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়-স্বজন। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি ও তাঁর স্ত্রী অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রাশিদ মিথিলা এবং তাঁদের একমাত্র কন্যা আইরা। অর্ণব সম্পর্কে মিথিলার পিসতুতো ভাই হন। সেই আত্মীয়তার সূত্রেই এই বিয়েতে উপস্থিত ছিলেন সৃজিত ও মিথিলা। এছাড়াও এই বিয়েতে উপস্থিত ছিলেন অর্ণবের মা ও সুনিধির বাবা। সাদামাটা এই বিয়ের আসরের ছবি ও নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিথিলা। ছবি শেয়ার করে মিথিলা ও সৃজিত নবদম্পতিকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে কোর্স করেছেন সুনিধি। অপরদিকে অর্ণবের জন্ম বাংলাদেশে হলেও তিনি পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে পড়ার সূত্রে আগে থেকে পরিচয় থাকলেও অর্ণব ও সুনিধির ঘনিষ্ঠতা হয় একসাথে মিউজিক প্রজেক্টের কাজ করার সূত্রে। 2019 সালে তাঁদের সম্পর্কের সূত্রপাত হয়। পরবর্তীকালে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। কলকাতা ও বাংলাদেশ, দুই জায়গাতেই গায়ক হিসেবে অর্ণব সুপরিচিত।

এর আগে অর্ণব 2001 সালে বিয়ে করেছিলেন বিখ্যাত গায়িকা সাহানা বাজপেয়ীকে। কিন্তু কোনো এক অজানা কারণে 2008 সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরে সাহানা বিয়ে করেন লন্ডনের এক নাগরিককে। কিন্তু অর্ণব তড়িঘড়ি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার পক্ষপাতী ছিলেন না।