Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাহসিকতার সব সীমা ছাড়িয়ে গেলেন আরবাজের গার্লফ্রেন্ড, ছবি দেখে ঘামছেন মানুষ

Updated :  Sunday, January 1, 2023 10:27 AM

আরবাজ খান বলিউডের অন্যতম জনপ্রিয় একটি নাম। তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা। ভাইজানের ভাই তিনি। তবে ইন্ডাস্ট্রিতে তার যে একটা আলাদা পরিচিতি রয়েছে, তা বলাই বাহুল্য। মালাইকা আরোরার সাথে দীর্ঘ সম্পর্কের পর বিয়ে করেছিলেন তারা। তবে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে অনেকদিনই। এরপর নতুন করে আবারো সম্পর্কে জড়িয়েছেন দুজনেই। মালাইকা আরোরা আপাতত অর্জুন কাপুরের সাথে চুটিয়ে প্রেম করছেন, সময় কাটাচ্ছেন একান্তে। অন্যদিকে আরবাজ খানও প্রেম করছেন তার সুন্দরী প্রেমিকা জর্জিয়া এন্দ্রেয়ানির সাথে। উল্লেখ্য, তিনি মডেল হওয়ার পাশাপাশি একজন অভিনেত্রীও।

জর্জিয়া এন্দ্রেয়ানি সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে সক্রিয়। তিনি প্রায়ই একাধিক ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তিনি যে যথেষ্ট বোল্ড একজন মডেল এবং অভিনেত্রী, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় আবারো নিজের বোল্ড লুক শেয়ার করে নিয়েছেন আরবাজ প্রেমিকা। উল্লেখ্য, এই মুহূর্তে দুবাইতে রয়েছেন তিনি। সেখান থেকেই নিজের বেশ কিছু ছবি শেয়ার করে নিতে দেখা গিয়েছে তাকে। আর সেই সূত্রেই আপাতত নেটজনতার একাংশের মাঝে চর্চায় তিনি।

সাম্প্রতিক ছবিতে খোলা চুলে, ব্লু ডেনিমে, লাল ও কালো ডিপ নেক লাইন কাটিং ক্রপ টপে দেখা গিয়েছে জর্জিয়াকে। এই বেশে একেবারে অ্যাসথেটিক জায়গায় নিজের বেশ কয়েকটি ছবি তুলতে দেখা গিয়েছে, আরবাজ প্রেমিকাকে। দুবাইতে এই বেশে চা খেতে গিয়ে বুমেরাংও করেছেন তিনি। এই বেশে এদিন একাধিক সানগ্লাসও ছিল তার কাছে। পাশাপাশি আরও একটি ছবিতে ব্ল্যাক শার্টে মিরর সেলফি তুলতেও দেখা গিয়েছে আরবাজ প্রেমিকাকে। এই মুহূর্তে জর্জিয়া দুবাই থেকে নিজের এই ছবিগুলি শেয়ার করে নিয়েই নিজের অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিঃসন্দেহে উষ্ণতাও ছড়িয়েছেন গোটা সোশ্যাল মিডিয়ার পাতায়। অবশ্য সেই ঝলক আরবাজ প্রেমিকার শেয়ার করে নেওয়া ছবির কমেন্টবক্সেই মিলবে।