Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: লাল সাদা শাড়িতে ঝুমুর গানেই খোলা আকাশের নীচে দুর্দান্ত নাচ যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, May 8, 2022 8:13 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে এক সুন্দরী যুবতী পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

৯ মাস আগে ‘উবিরুঙ্গিয়া’ নামক ইউটিউব চ্যানেল থেকে এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই যা ১৭ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। তবে পুনরায় এই ভিডিওটি প্রশংসিত হয়েছে নেটনাগরিকদের একাংশের মাঝে। ঝুমুর গান ‘তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে’এর তালে রীতিমতো দক্ষতার সাথে নৃত্য পরিবেশন করেছেন তিনি, যা সত্যিই প্রশংসনীয়। নিজের বাড়ির ছাদেই, খোলা আকাশের নীচে ভিডিওটি বানিয়েছেন তিনি।

দেখেই স্পষ্ট হয়েছে তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নৃত্যশিল্পী। এই সুন্দরী যুবতী প্রায়ই নিজের নাচের সূত্র ধরে ভাইরাল হন নেটনাগরিকদের মাঝে। ইতিমধ্যেই তিনি নিজের ইউটিউব চ্যানেল থেকে ১৭০’টি নাচের ভিডিও শেয়ার করে ফেলেছেন। তিনি যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিত একজন মুখ, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।